বিজেপি কি তবে ব্রাত্য? সংঘপ্রধান মোহন ভাগবতের বিস্ফোরক মন্তব্যে তোলপাড় রাজনীতি! – এবেলা
এবেলা ডেস্কঃ
বিজেপিকে দেখে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) বিচার করা মস্ত বড় ভুল হবে বলে সতর্কবার্তা দিলেন মোহন ভাগবত। ভোপালের এক জনসভায় তিনি স্পষ্ট জানান, বিজেপি বা বিশ্ব হিন্দু পরিষদ স্বাধীন সংগঠন; এদের ওপর সংঘের কোনো ‘রিমোট কন্ট্রোল’ নেই। শতবর্ষ উদযাপনের প্রাক্কালে ভাগবতের এই মন্তব্য রাজনৈতিক মহলে নতুন জল্পনার জন্ম দিয়েছে।
সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় বিজেপির কার্যকলাপের সঙ্গে আরএসএস-এর দূরত্ব বজায় রাখার প্রবণতা দেখা যাচ্ছে। ভাগবতের মতে, আধাসেনা বা রাজনৈতিক কোনো পরিচিতি নয়, বরং হিন্দু সমাজের সার্বিক উন্নতিই সংঘের মূল লক্ষ্য। রাজনৈতিক বিতর্কের ছোঁয়াচ এড়িয়ে সমাজ গঠনে নিজেদের স্বাতন্ত্র্য বজায় রাখতেই কি সংঘপ্রধান এমন কড়া অবস্থান নিলেন, তা নিয়ে উঠছে প্রশ্ন।

