লেটেস্ট নিউজ

বিজেপি দফতরে রণক্ষেত্র! লকেট-শমীককে ঘিরে তুঙ্গে বিক্ষোভ – এবেলা

এবেলা ডেস্কঃ

প্রার্থী তালিকা ঘিরে ক্ষোভের আগুন এবার সল্টলেকের বিজেপি দফতরে। বেলেঘাটার প্রার্থী পার্থ চৌধুরীর বিরুদ্ধে সরব হয়ে কার্যালয়ের সামনেই অবস্থানে বসলেন একদল কর্মী। পরিস্থিতি সামাল দিতে সশরীরে ময়দানে নামতে হলো শমীক ভট্টাচার্য এবং লকেট চট্টোপাধ্যায়কে।

বিক্ষোভকারীদের দাবি, পছন্দের প্রার্থী না পাওয়ায় তারা ক্ষুব্ধ। প্রতিবাদী মিছিলে শামিল হয়ে নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকার সরাসরি প্রশ্ন তোলেন, যোগ্য প্রার্থী থাকা সত্ত্বেও কেন এমন সিদ্ধান্ত নেওয়া হলো। যদিও শমীক ভট্টাচার্য স্পষ্ট জানিয়েছেন, প্রার্থী নির্বাচনে দলের সিদ্ধান্তই চূড়ান্ত। অন্যদিকে, লকেট চট্টোপাধ্যায় বিষয়টিকে ‘পারিবারিক মতভেদ’ বলে উড়িয়ে দিয়ে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *