লেটেস্ট নিউজ

বিজেপি বনাম তৃণমূলের লড়াই যেন কুরুক্ষেত্রের রণক্ষেত্র! মমতার মুখে এবার মহাভারতের হুঙ্কার – এবেলা

এবেলা ডেস্কঃ

পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে নির্বাচনী জনসভা থেকে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসন্ন বিধানসভা নির্বাচনকে সোজাসুজি মহাভারতের যুদ্ধের সঙ্গে তুলনা করে তিনি বলেন, এই লড়াই আসলে পাণ্ডব বনাম কৌরবদের লড়াই। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, তৃণমূল এখানে পাণ্ডবদের পক্ষে আর বিজেপি হলো কৌরব।

পাণ্ডবেশ্বরের প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর সমর্থনে আয়োজিত এই সভায় মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, ভোটার তালিকা সংশোধনের নামে বিরোধী দুর্গগুলোতে সাধারণ মানুষকে টার্গেট করেছে বিজেপি ও নির্বাচন কমিশন। ‘যৌক্তিক অসঙ্গতি’র অজুহাতে বহু মানুষের নাম তালিকা থেকে বাদ দেওয়া বা পরিবর্তন করা হচ্ছে বলে তাঁর দাবি। অবিলম্বে সমস্ত সম্পূরক ভোটার তালিকা প্রকাশের দাবি জানানোর পাশাপাশি, যাদের নাম বাদ পড়েছে তাদের বিনামূল্যে আইনি সহায়তার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

অন্যদিকে, দেশজুড়ে পেট্রোল-ডিজেলের জোগান নিয়ে তৈরি হওয়া আশঙ্কার মাঝে সরকারের পক্ষ থেকে বড় বিবৃতি দেওয়া হয়েছে। জানানো হয়েছে, দেশে আগামী ৬০ দিনের পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে, তাই অযথা রেশনিং বা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *