‘বিজেপি বাংলা দখল করলে বন্ধ হবে মাছ-মাংস খাওয়া’! নন্দীগ্রামে বিস্ফোরক পার্থ ভৌমিক – এবেলা
এবেলা ডেস্কঃ
নন্দীগ্রামে তৃণমূল কর্মী মহাদেব বিষয়ীর মৃত্যুবার্ষিকীর সভায় যোগ দিয়ে আরএসএস ও জামাতকে একযোগে নিশানা করলেন সাংসদ পার্থ ভৌমিক। তাঁর দাবি, উভয় সংগঠনই ধর্মের নামে দেশ দখলের রাজনীতি করছে। পার্থবাবু অভিযোগ করেন, বাংলাদেশে হিন্দুরা আক্রান্ত হলে এদেশে বিজেপি শক্তিশালী হয়, আর ভারতে মুসলিমরা নিগৃহীত হলে বাংলাদেশে জামাত শক্তি পায়। অর্থাৎ এরা একে অপরের পরিপূরক হিসেবে কাজ করছে।
জনসভা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ শানিয়ে তিনি আরও বলেন, বিজেপি বাংলা দখল করলে সাধারণ মানুষের খাদ্যাভ্যাস ও পোশাকেও নিয়ন্ত্রণ জারি করবে। অনুমতি ছাড়া মাছ, মাংস বা ডিম খেলে বাড়িতে তালা ঝুলিয়ে দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। সাম্প্রদায়িক উসকানি রুখতে ও বাংলার সংস্কৃতি রক্ষায় সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানান তৃণমূলের এই হেভিওয়েট নেতা।

