বিজেপি শাসিত রাজ্যে আক্রান্ত শ্রমিকরা, মহাকাল মন্দিরের মঞ্চ থেকে তোপ মমতার – এবেলা
এবেলা ডেস্কঃ
শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাস অনুষ্ঠানে যোগ দিয়ে ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিকদের ওপর নির্যাতনের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসাম, বিহার ও রাজস্থানসহ একাধিক রাজ্যে বাংলাভাষী শ্রমিকদের নিগ্রহ ও খুনের ঘটনা তুলে ধরে তিনি বিজেপি সরকারকে কড়া আক্রমণ করেন। মুখ্যমন্ত্রীর অভিযোগ, শুধুমাত্র বাংলায় কথা বলার অপরাধে শ্রমিকদের নিশানা করা হচ্ছে, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক ও ন্যক্কারজনক।
ধর্ম ও মানবিকতার প্রকৃত অর্থ ব্যাখ্যা করে মুখ্যমন্ত্রী বলেন, কাউকে আঘাত করা কোনো ধর্ম হতে পারে না, বরং জীবন রক্ষা করাই প্রকৃত ধর্ম। ডাবল ইঞ্জিন সরকারের আমলে পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে দাবি করে তিনি বিভেদের রাজনীতির বিরুদ্ধে সরব হন। একইসঙ্গে শিলিগুড়িতে ৫৪ বিঘা জমির ওপর আধুনিক সাংস্কৃতিক কেন্দ্রসহ বিশাল এই মন্দির নির্মাণের মাধ্যমে বাংলার ঐতিহ্য ও সংহতির বার্তাও দেন তিনি।

