বিজেপি সাংসদের ঘরেই ভাঙন! স্ত্রীর তৃণমূলে যোগ নিয়ে মুখ খুললেন খগেন – এবেলা
এবেলা ডেস্কঃ
মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মুর প্রথম স্ত্রী অরুণা মার্ডি বুধবার আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু ও বিরবাহা হাঁসদার উপস্থিতিতে তিনি ঘাসফুল শিবিরের পতাকা হাতে তুলে নেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজে অনুপ্রাণিত হয়ে আদিবাসী মহিলাদের স্বার্থে কাজ করার অঙ্গীকার করেছেন অরুণা।
এদিকে স্ত্রীর এই পদক্ষেপে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সাংসদ খগেন মুর্মু। তিনি স্পষ্ট জানান, অরুণার সঙ্গে গত ১২-১৩ বছর ধরে তাঁর কোনো সম্পর্ক নেই এবং তাঁরা এক ছাদের নিচে থাকেন না। তৃণমূলের এই রাজনীতিকে ‘নোংরামি’ বলে আখ্যা দিয়ে তিনি দাবি করেন, সাধারণ মানুষ এই পরিবর্তন মেনে নেবে না।

