লেটেস্ট নিউজ

বিজেপি সাংসদের ঘর ভাঙল তৃণমূল! খগেন মুর্মুর স্ত্রীর দলবদল – এবেলা

এবেলা ডেস্কঃ

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বড়সড় ধাক্কা খেল গেরুয়া শিবির। বুধবার তৃণমূল ভবনে ব্রাত্য বসু ও বীরবাহা হাঁসদার হাত ধরে ঘাসফুল শিবিরে যোগ দিলেন মালদহ উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মুর স্ত্রী অরুণা মার্ডি। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজে অনুপ্রাণিত হয়েই তাঁর এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি।

সিপিএম ও বিজেপির প্রাক্তন এই নেত্রী জানান, আদিবাসী ও পিছিয়ে পড়া মহিলাদের জন্য কাজ করতেই তিনি তৃণমূলে এসেছেন। একই বাড়িতে স্বামী-স্ত্রী দুই ভিন্ন মতাদর্শের রাজনীতি করলেও এতে অস্বাভাবিক কিছু দেখছেন না অরুণা। এই হাই-ভোল্টেজ দলবদলের ফলে মালদহে বিজেপির রাজনৈতিক সমীকরণ ও স্নায়ুর চাপ বহুগুণ বেড়ে গেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *