লেটেস্ট নিউজ

বিটকয়েনের দুনিয়ায় বড়সড় ধসের আশঙ্কা থাকলেও কি ফিরবে বিনিয়োগকারীদের ভাগ্য – এবেলা

এবেলা ডেস্কঃ

বিটকয়েনের বাজারমূল্য বর্তমানে ৬৮,৮৬৪ ডলারে পৌঁছালেও বিশেষজ্ঞরা একে বড় পতনের পূর্বসংকেত হিসেবে দেখছেন। রেকর্ড উচ্চতা থেকে প্রায় ৪৪ শতাংশ নিচে থাকা এই ক্রিপ্টোকারেন্সি নিয়ে সতর্কবার্তা দিয়েছে নেড ডেভিস রিসার্চ। তাদের মতে, বর্তমানের এই সামান্য উত্থান কেবল সাময়িক এবং শীঘ্রই বাজারে বড় ধরনের বিক্রির চাপ তৈরি হতে পারে।

বিশেষজ্ঞদের আশঙ্কা অনুযায়ী বিটকয়েনের দাম আরও ৫৫ শতাংশ কমে ৩১,০০০ ডলারে নেমে আসতে পারে। অতীতে বাজার বিয়ারিশ মোডে থাকাকালীন এই ডিজিটাল মুদ্রার দর প্রায় ৭৫ শতাংশ পর্যন্ত তলিয়ে যাওয়ার নজির রয়েছে। তাই বর্তমান পরিস্থিতিতে বিনিয়োগকারীদের পুঁজি হারানোর ঝুঁকি এড়াতে অত্যন্ত সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বাজার বিশ্লেষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *