বিডিও অফিস ভাঙচুরে অভিযুক্তদের বীরবরণ! জেল থেকে বেরোতেই জুটল মালা – এবেলা
এবেলা ডেস্কঃ
ফারাক্কা বিডিও অফিসে ভাঙচুর ও উত্তেজনার ঘটনায় ধৃত ছয় তৃণমূল কর্মীকে জামিন দিল জঙ্গিপুর আদালত। বুধবার সন্ধ্যায় জেল থেকে মুক্তি পাওয়ার পরপরই স্থানীয় তৃণমূল নেতৃত্ব ও কর্মীরা তাঁদের ফুলের মালা পরিয়ে সংবর্ধনা জানান। এই বীরবরণকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক শোরগোল ও রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে।
উপস্থিত ছিলেন তৃণমূলের বিশেষ অবজারভার কাউসার আলী ও শ্রমিক নেতা অরুণময় দাসসহ একাধিক শীর্ষ নেতা। আইনি লড়াই শেষে কর্মীদের মুক্তিতে উচ্ছ্বাস প্রকাশ করে ঘাসফুল শিবির। তৃণমূলের দাবি, ওই দিনের ঘটনা কোনো পরিকল্পিত হামলা ছিল না, বরং জনরোষ থেকেই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।

