লেটেস্ট নিউজ

বিতর্কিত রান আউট ঘিরে উত্তপ্ত বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ, ক্ষুব্ধ সলমন আলি আঘা – এবেলা

এবেলা ডেস্কঃ

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার লড়াইয়ে উত্তেজনা ছড়িয়েছে এক বিতর্কিত রান আউটকে কেন্দ্র করে। ৩৯তম ওভারে মেহেদি হাসান মিরাজের করা বলটি মহম্মদ রিজওয়ান সোজা খেললে মিরাজ তা পা দিয়ে ঠেকান। নন-স্ট্রাইকার এন্ডে থাকা পাক ব্যাটার সালমান আলি আঘা বলটি কুড়িয়ে নেওয়ার চেষ্টা করলেও মিরাজ দ্রুত বল তুলে উইকেটে ছুড়ে দেন। সেই মুহূর্তে ক্রিজের বাইরে থাকায় নিয়মানুযায়ী আউট হন সালমান।

এই আউটকে কেন্দ্র করে মাঠে দুই দলের ক্রিকেটারদের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। আম্পায়ারের সিদ্ধান্তের পর চরম ক্ষোভ প্রকাশ করে মাঠেই হেলমেট ও গ্লাভস ছুড়ে ফেলেন সালমান আলি আঘা। বাংলাদেশের লিটন দাসের সঙ্গেও তর্কে জড়াতে দেখা যায় তাঁকে। পাকিস্তানের দাবি, মিরাজ ইচ্ছাকৃতভাবে সালমানকে আটকে দিয়ে আউট করেছেন, যা ক্রিকেটের ‘স্পোর্টসম্যান স্পিরিট’ বা খেলোয়াড় সুলভ আচরণের পরিপন্থী।

ক্রিকেট বিশ্বে এই ঘটনা নতুন নয়; এর আগে ১৯৯৯ সালে শচীন তেণ্ডুলকরকে শোয়েব আখতারের বাধা দেওয়া কিংবা ২০২৩ বিশ্বকাপে শাকিবের ‘টাইমড আউট’ বিতর্ক ফিরে আসছে আলোচনায়। মাঠের এই উত্তেজনা দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। বিসিবি এই রান আউটকে অসাধারণ দক্ষতা হিসেবে অভিহিত করলেও ক্রিকেটপ্রেমীদের মধ্যে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *