লেটেস্ট নিউজ

বিদায়ে কি শীত? রবি থেকেই বাড়ছে তাপমাত্রা – এবেলা

এবেলা ডেস্কঃ

সরস্বতী পুজোর আমেজ কাটিয়ে এবার বিদায়ের পথে শীত। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ শনিবার পর্যন্ত হালকা ঠান্ডার আমেজ বজায় থাকলেও রবিবার থেকে রাজ্যজুড়ে তাপমাত্রা বাড়বে। মূলত জোড়া পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই আবহাওয়ার এই বড় পরিবর্তন ঘটতে চলেছে।

আগামী সপ্তাহ থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলোতে রোদের তেজ বাড়ার সম্ভাবনা রয়েছে। সোমবারের পর পারদ আরও চড়বে, যার ফলে ফেব্রুয়ারির শুরুতেই কমবে শীতের দাপট। তবে উত্তরবঙ্গে আপাতত তাপমাত্রার বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই; সেখানে বজায় থাকবে কুয়াশা ও কনকনে ঠান্ডা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *