লেটেস্ট নিউজ

বিদায় কি সময়ের আগেই? শীতের আমেজ কাটিয়ে বাড়ছে রাজ্যের তাপমাত্রা – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যে রেকর্ড ঠান্ডার পর এবার আবহাওয়ার ভোলবদল শুরু হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহ থেকেই কমতে শুরু করবে শীতের দাপট এবং আগামী কয়েকদিনে তাপমাত্রা অন্তত ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গে শীত কমলেও উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারসহ একাধিক জেলায় আগামী পাঁচ দিন ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। যদিও রবিবার থেকে তাপমাত্রায় সামান্য হেরফের হতে পারে, তবে আপাতত হাড়কাঁপানো ঠান্ডার অনুভূতি থেকে মুক্তি পেতে চলেছেন রাজ্যবাসী। শীতের বিদায়ঘণ্টা বাজল কি না, তা নিয়েই এখন জল্পনা তুঙ্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *