বিদায় নিচ্ছে ফর্ম ১৬, করদাতাদের জন্য আসছে বড় পরিবর্তন – এবেলা
এবেলা ডেস্কঃ
আয়কর জমা দেওয়ার নিয়মে আমূল বদল আনছে কেন্দ্র। দীর্ঘদিনের পরিচিত ‘ফর্ম ১৬’ ইতিহাস হতে চলেছে। আগামী ১ এপ্রিল ২০২৬ থেকে কার্যকর হচ্ছে নতুন নিয়ম। বেতনভোগী কর্মচারী ও প্রবীণ নাগরিকদের এখন থেকে ‘ফর্ম ১৩০’ ব্যবহার করতে হবে।
এই পরিবর্তনের ৯টি প্রধান দিক
১. ১ এপ্রিল ২০২৬ থেকে নিয়োগকর্তারা আর ফর্ম ১৬ দেবেন না, তার বদলে আসবে ফর্ম ১৩০।
২. নতুন ফর্মে আয়, কর কর্তন এবং ছাড়ের তথ্য আগের চেয়ে অনেক বেশি স্বচ্ছ ও গোছানো থাকবে।
৩. এটি সম্পূর্ণ ডিজিটাল ফ্রেন্ডলি এবং ই-ফাইলিং ব্যবস্থার সঙ্গে সরাসরি যুক্ত থাকবে।
৪. বিভিন্ন উৎসের আয় আলাদাভাবে উল্লেখ করা থাকবে যা বুঝতে সুবিধা হবে।
৫. বিনিয়োগ ও কর ছাড়ের হিসাব আরও স্পষ্টভাবে দেখা যাবে।
৬. আয়কর দপ্তরের তথ্যের সঙ্গে গরমিল হওয়ার ঝুঁকি কমবে।
৭. সব তথ্য এক জায়গায় থাকায় রিটার্ন ফাইল করতে সময় অনেক কম লাগবে।
৮. এটি মূলত পুরনো ফর্মের একটি আধুনিক ও উন্নত সংস্করণ।
৯. বিশেষজ্ঞরা মনে করছেন এই পদক্ষেপ কর ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করবে।
সাময়িকভাবে এটি বড় পরিবর্তন মনে হলেও দীর্ঘমেয়াদে করদাতাদের জটিলতা কমাতে এই নতুন ফর্ম ১৩০ বিশেষ ভূমিকা নেবে।

