বিদেশি ক্রিকেটারদের ‘মর্জিমতো’ আচরণে ফুঁসছেন গাভাসকর – এবেলা
এবেলা ডেস্কঃ
আইপিএলের মাঝপথে দল ছাড়ার হিড়িক দেখে মেজাজ হারালেন সানি। ভারতের আতিথেয়তা এবং ভদ্রতাকে ক্রিকেটাররা দুর্বলতা ভাবছেন বলে তোপ দেগেছেন এই কিংবদন্তি। মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড থেকে লকি ফার্গুসন— টুর্নামেন্টের মাঝপথে তারকাদের বিশ্রাম বা ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাঁড়ানো নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোকে কড়া পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন গাভাসকর। তাঁর মতে, ফ্র্যাঞ্চাইজির পরিকল্পনা নষ্ট করে এভাবে মাঝপথে চলে যাওয়া একেবারেই মেনে নেওয়া যায় না। একই সুরে আকাশ চোপড়াও প্রশ্ন তুলেছেন ক্রিকেটারদের দায়বদ্ধতা নিয়ে।

