লেটেস্ট নিউজ

বিদেশের মাটিতে মোদী সরকারকে বিঁধলেন রাহুল গান্ধী

জার্মানির বার্লিনে এক অনুষ্ঠানে যোগ দিয়ে ফের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর অভিযোগ, ইডি এবং সিবিআই-এর মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বিজেপি। বিরোধীদের কণ্ঠরোধ করতেই এই প্রাতিষ্ঠানিক কাঠামোর ওপর পরিকল্পিত আক্রমণ চালানো হচ্ছে বলে দাবি করেন তিনি।

রাহুল গান্ধী আরও জানান, বর্তমান ব্যবস্থায় বিজেপি বিরোধীদের বিরুদ্ধে একের পর এক মামলা হলেও শাসক দলের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এমনকি ব্যবসায়ীদের ভয় দেখিয়ে গণতান্ত্রিক কাঠামোকে ধ্বংস করা হচ্ছে বলেও তিনি সরব হন। দেশের প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করতে এবং বিজেপির এই একাধিপত্য রুখতে বিরোধী প্রতিরোধ গড়ে তোলার ডাক দিয়েছেন কংগ্রেসের এই শীর্ষ নেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *