লেটেস্ট নিউজ

বিদেশে কালো টাকা রাখলে আর জেল নয়? কেন্দ্রের নতুন নিয়মে তোলপাড়!

বিদেশে গচ্ছিত কালো টাকা নিয়ে এবার কঠোর অবস্থান থেকে সরে আসছে কেন্দ্র। ২০২৬ সালের ফিন্যান্স বিলে প্রস্তাব করা হয়েছে, বিদেশে ২০ লক্ষ টাকা পর্যন্ত গোপন সম্পত্তি থাকলে আর কারাদণ্ড ভোগ করতে হবে না; শুধুমাত্র জরিমানা দিলেই মিলবে রেহাই। ছোট করদাতাদের ‘অহেতুক হেনস্থা’ থেকে বাঁচাতে ব্ল্যাক মানি আইনে এই বড় বদল আনা হচ্ছে। আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হতে যাওয়া এই নিয়মে জেলযাত্রার বিধান বাতিল করে বিষয়টিকে অনেকটাই শিথিল করা হয়েছে।

তবে সরকারের এই পদক্ষেপ ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, ২০ লক্ষ টাকার এই সীমা কেবল শুরু; ভবিষ্যতে এই অঙ্ক বাড়িয়ে বড় দুর্নীতিবাজদের ছাড় দেওয়ার পথ প্রশস্ত করা হতে পারে। যেখানে একসময় কালো টাকা ফেরানোর বড় প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেখানে জেল মকুবের এই সিদ্ধান্ত রাজনৈতিক মহলে নতুন সমীকরণ তৈরি করেছে। আয়কর দফতরের মতে, এই লঘুকরণ প্রক্রিয়া বিদেশে অবৈধ সম্পদ গচ্ছিত রাখার প্রবণতাকে আরও উৎসাহিত করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *