লেটেস্ট নিউজ

বিদেশে পলাতক ৭১ অপরাধী চিহ্নিত, দ্রুত প্রত্যাবর্তনের জোর তৎপরতা – এবেলা

এবেলা ডেস্কঃ

বিজয় মাল্য, নীরব মোদীদের মতো ৭১ জন পলাতক অপরাধীকে ২০২৪-২৫ অর্থবর্ষে বিদেশে চিহ্নিত করা হয়েছে। কেন্দ্রীয় সরকারি রিপোর্ট অনুযায়ী, গত এক দশকে এটিই সর্বোচ্চ সাফল্য। একই সময়ে বিভিন্ন দেশের অনুরোধে ভারতেও ২০৩ জন ওয়ান্টেড ব্যক্তির সন্ধান মিলেছে এবং বিদেশ থেকে ২৭ জনকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

ইন্টারপোলের সহায়তায় সিবিআই এই প্রক্রিয়ায় মূল ভূমিকা পালন করছে। বর্তমানে বিভিন্ন দেশে ৫৩৩টি তদন্ত সংক্রান্ত আবেদন প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া, অপরাধীদের ধরতে ১২৬টি রেড নোটিস জারি করা হয়েছে। ১ লক্ষ ৯১ হাজার হারানো বা চুরি হওয়া পাসপোর্টের তথ্য যাচাইয়ের মাধ্যমে বিদেশের মাটিতেও নজরদারি জোরদার করেছে কেন্দ্রীয় সংস্থাগুলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *