লেটেস্ট নিউজ

বিদেশ নীতিতে বড় ধাক্কা মোদী কি এখন আমেরিকার পুতুল? পাকিস্তানের দাপট নিয়ে তুলকালাম – এবেলা

এবেলা ডেস্কঃ

পশ্চিম এশিয়া সংকটের মাঝে ভারতের বিদেশ নীতি নিয়ে নজিরবিহীন আক্রমণ শানাল কংগ্রেস। রবিবার জয়রাম রমেশ দাবি করেন, একসময় নিজেকে ‘বিশ্বগুরু’ দাবি করা প্রধানমন্ত্রী এখন আন্তর্জাতিক মঞ্চে রীতিমতো ‘অসহায়’। হোয়াইট হাউসের সঙ্গে বন্ধুত্বের বড়াই করলেও বর্তমানে মোদীকে কেবল একজন ‘নমনীয় ও দুর্বল ব্যক্তি’ হিসেবে দেখছে ওয়াশিংটন।

পাল্টা চাঞ্চল্যকর দাবি করে হাত-শিবির জানিয়েছে, পাকিস্তান যেখানে মধ্যস্থতাকারীর ভূমিকায় বিশ্ব রাজনীতিতে গুরুত্ব পাচ্ছে, সেখানে ভারত কার্যত কোণঠাসা। জয়রাম রমেশের প্রশ্ন, ট্রাম্পের সঙ্গে বিশেষ সখ্য থাকা সত্ত্বেও মোদী কেন পাকিস্তানকে এই সুযোগ করে দিলেন? মোদীর ব্যক্তিকেন্দ্রিক বিদেশ নীতিকেই এই চরম ব্যর্থতার মূল কারণ হিসেবে দায়ী করেছে কংগ্রেস।

এমনকি বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের নেপথ্যেও আমেরিকাকে তুষ্ট করার অভিসন্ধি ছিল বলে দাবি তুলেছেন এই বর্ষীয়ান কংগ্রেস নেতা। বর্তমানে ‘বিশ্বগুরু’ তকমা ছেড়ে সরকার ‘বিশ্বমিত্র’ প্রচার করলেও আন্তর্জাতিক অস্থিরতায় ভারতের ভূমিকা এখন বিশ বাঁও জলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *