বিদ্যুৎকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে চূড়ান্ত সময়সীমা দিলেন ডোনাল্ড ট্রাম্প – এবেলা
এবেলা ডেস্কঃ
হরমুজ প্রণালী নিয়ে সংঘাত চরমে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এই গুরুত্বপূর্ণ জলপথ পুরোপুরি খুলে না দিলে ইরানের বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থায় ভয়াবহ হামলা চালাবে আমেরিকা। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন যে, নির্ধারিত সময়ের মধ্যে জাহাজ চলাচল স্বাভাবিক না হলে সে দেশের বৃহত্তম বিদ্যুৎকেন্দ্রগুলোই হবে মার্কিন সামরিক অভিযানের প্রধান লক্ষ্য।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হওয়ার পর থেকেই পারস্য উপসাগরের এই রণকৌশলগত পথটি কার্যত অবরুদ্ধ করে রেখেছে তেহরান। এর ফলে বিশ্বজুড়ে বাণিজ্যিক জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় ক্ষুব্ধ ওয়াশিংটন। ট্রাম্পের এই চরম বার্তার পাল্টা জবাব দিয়েছে ইরানও। তেহরানের সামরিক বাহিনীর দাবি, দেশের বিদ্যুৎ বা জ্বালানি পরিকাঠামোয় আঘাত করা হলে পশ্চিম এশিয়ায় থাকা সমস্ত মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টাহামলা চালানো হবে। দুই দেশের এই অনড় অবস্থানে মধ্যপ্রাচ্যে এখন যুদ্ধের মেঘ আরও ঘনীভূত।

