লেটেস্ট নিউজ

বিধানসভা ভোটের আগে বঙ্গ বিজেপিতে মহা ধস! মমতার মঞ্চে খোদ অনন্ত মহারাজ – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা: বিধানসভা নির্বাচনের দামামা বাজার আগেই উত্তরবঙ্গে কার্যত রক্তক্ষরণ শুরু হলো বিজেপির। বিষ্ণুপ্রসাদ শর্মার পর এবার খোদ অনন্ত মহারাজকে দেখা গেল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে। কলকাতার দেশপ্রিয় পার্কে ভাষা দিবসের সরকারি অনুষ্ঠানে খোদ মুখ্যমন্ত্রীর পাশেই বসলেন কোচবিহারের এই প্রভাবশালী বিজেপি সাংসদ।

শনিবারের এই ছবি কার্যত শোরগোল ফেলে দিয়েছে রাজনৈতিক মহলে। কয়েকদিন আগেই কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রাসাদ শর্মা ঘাসফুল শিবিরে যোগ দিয়েছেন। সেই রেশ কাটতে না কাটতেই এবার রাজ্যসভার বিজেপি সাংসদ অনন্ত মহারাজের এই উপস্থিতি গেরুয়া শিবিরের কপালে চিন্তার ভাঁজ আরও চওড়া করল।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, উত্তরবঙ্গের রাজনীতিতে রাজবংশী ভোটব্যাঙ্কে অনন্ত মহারাজের প্রভাব অনস্বীকার্য। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে তিনি যদি শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেন, তবে উত্তরবঙ্গে বিজেপির পায়ের তলার মাটি আরও আলগা হবে। যদিও ভাষা দিবসের মঞ্চে উপস্থিতি নিয়ে কোনো আনুষ্ঠানিক দলবদল বা রাজনৈতিক ঘোষণা এখনও হয়নি, তবে মুখ্যমন্ত্রী এবং অনন্ত মহারাজের ‘সৌজন্য সাক্ষাৎ’ যে এক গভীর সমীকরণের ইঙ্গিত দিচ্ছে, তা বলাই বাহুল্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *