লেটেস্ট নিউজ

বিপজ্জনক মাত্রায় দিল্লির দূষণ, জারি হলো হলুদ সতর্কতা: বিপাকে রাজধানীবাসী! – এবেলা

এবেলা ডেস্কঃ

ভয়াবহ বায়ুদূষণ ও ঘন কুয়াশার কবলে দিল্লি। বাতাসের গুণমান সূচক (AQI) ৩৩২-এ পৌঁছানোয় আগামী রবি ও সোমবার হলুদ সতর্কতা জারি করেছে মৌসম ভবন। জাহাঙ্গীরপুরী ও নরেলার মতো এলাকায় দূষণ ৪০০ ছাড়িয়ে যাওয়ায় জনজীবন বিপর্যস্ত। দৃশ্যমানতা কমে যাওয়ায় বিমান চলাচল ও সড়ক যাতায়াতেও জারি করা হয়েছে বিশেষ সতর্কতা।

প্রশাসনের কোটি টাকার কৃত্রিম বৃষ্টি প্রকল্প সফল না হওয়ায় দূষণ নিয়ন্ত্রণে কার্যত ব্যর্থ কর্তৃপক্ষ। বিশেষজ্ঞরা শিশু ও বয়স্কদের স্বাস্থ্যের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। আগামী ৩০ ডিসেম্বর থেকে কুয়াশা কিছুটা কমার সম্ভাবনা থাকলেও, দমবন্ধকর এই পরিবেশ থেকে স্থায়ী মুক্তি কবে মিলবে, তা নিয়ে দুশ্চিন্তায় রাজধানীবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *