লেটেস্ট নিউজ

বিপজ্জনক মোড়ে পাকিস্তানের অর্থনীতি আর কতদিন চলবে ঋণের ওপর ভর করে

স্টেট ব্যাংক অব পাকিস্তানের গভর্নর জামিল আহমেদ ২৫ কোটি মানুষের এই দেশের বর্তমান অর্থনৈতিক মডেলকে স্থবির ও টেকসই নয় বলে সতর্ক করেছেন। সাম্প্রতিক এক প্রতিবেদনে দাবি করা হয়েছে যে পাকিস্তানের প্রতিটি অর্থনৈতিক পুনরুদ্ধারের চেষ্টা আগের চেয়ে দুর্বল হয়ে পড়ছে। মুদ্রাস্ফীতি, ক্রমবর্ধমান বিদ্যুৎ বিল এবং অসহনীয় করের চাপে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। বিগত ৩০ বছরে গড় প্রবৃদ্ধি ৩.৯ শতাংশ থেকে কমে বর্তমানে ৩.৪ শতাংশে দাঁড়িয়েছে।

দেশের বর্তমান পরিস্থিতিকে ‘ধার করা সময়’ হিসেবে অভিহিত করে বলা হয়েছে যে পাকিস্তানের হাতে আর সময় নেই। বর্তমানে দেশটিতে বেকারত্বের হার গত ২১ বছরের মধ্যে সর্বোচ্চ ৭.১ শতাংশে পৌঁছেছে এবং ৪৪ শতাংশের বেশি মানুষ দারিদ্রসীমার নিচে বসবাস করছে। বার বার আইএমএফের উদ্ধার প্যাকেজের ওপর নির্ভরশীলতা এবং কাঠামোগত সংস্কারের অভাব দেশটিকে এক গভীর সংকটের দিকে ঠেলে দিচ্ছে যা কেবল ঋণের মাধ্যমে সমাধান করা আসাম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *