বিপজ্জনক হারে ওজন কমছে অভিষেক শর্মার! বিশ্বকাপ কি শেষ ভারতীয় ওপেনারের?
বিশ্বকাপের মাঝেই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হলো তারকা ওপেনার অভিষেক শর্মাকে। পেটের প্রবল সংক্রমণের জেরে দ্রুত ওজন কমছে তাঁর, যা নিয়ে উদ্বেগে ভারতীয় ক্রিকেট মহল। অসুস্থ শরীর নিয়েই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে খেললেও বর্তমানে তাঁর অবস্থা বেশ সংকটজনক। পরিস্থিতি সামাল দিতে জরুরি ভিত্তিতে তাঁর ব্যক্তিগত ট্রেনারকে দিল্লিতে তলব করা হয়েছে।
দলের অন্দরের খবর, অসুস্থ অবস্থাতেই কোচ গৌতম গম্ভীরের আবদার মেটাতে গিয়ে শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে অভিষেকের। নামিবিয়া ম্যাচে তাঁর খেলা প্রায় আসাম্ভব, এমনকি পাকিস্তানের বিরুদ্ধে হাই-ভোল্টেজ ম্যাচেও তাঁর মাঠে নামা নিয়ে দেখা দিয়েছে প্রবল অনিশ্চয়তা। বর্তমানে চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে থাকা এই ক্রিকেটারের সুস্থতার দিকেই তাকিয়ে রয়েছে গোটা দেশ।

