লেটেস্ট নিউজ

বিপন্ন পশ্চিমবঙ্গের বাঙালিরা, রাজ্যে বড় পরিবর্তনের ডাক নাড্ডার – এবেলা

এবেলা ডেস্কঃ

বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। জব্বলপুরের সিটি বেঙ্গলি ক্লাবের এক অনুষ্ঠানে তিনি দাবি করেন, তৃণমূল শাসিত পশ্চিমবঙ্গে বাঙালি সম্প্রদায় বর্তমানে একেবারেই নিরাপদ নয়।

নাড্ডা আরও জানান, রাজ্যটি বর্তমানে এক গভীর সঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছে। এই শোচনীয় দশা থেকে বাংলাকে উদ্ধার করতে দ্রুত রাজনৈতিক পরিবর্তন প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *