লেটেস্ট নিউজ

বিপন্ন হতে পারে লাখ টাকার কর্পোরেট চাকরি, মাইক্রোসফটের সতর্কবার্তায় তুঙ্গে আইটি মহলের উদ্বেগ – এবেলা

এবেলা ডেস্কঃ

মাইক্রোসফটের এআই প্রধান মুস্তাফা সুলেমান এক চাঞ্চল্যকর সতর্কবার্তায় জানিয়েছেন যে আগামী ১২ থেকে ১৮ মাসের মধ্যে অধিকাংশ ‘হোয়াইট কলার’ চাকরি কৃত্রিম বুদ্ধিমত্তার দখলে চলে যেতে পারে। বিশেষ করে ইনফোসিস, টিসিএস এবং উইপ্রোর মতো সংস্থায় কর্মরত লক্ষ লক্ষ কর্মীর রিপোর্টিং, ডেটা অ্যানালাইসিস ও প্রজেক্ট ম্যানেজমেন্টের মতো নিয়মিত কাজগুলো এখন সরাসরি চ্যালেঞ্জের মুখে। অ্যানথ্রপিকের মতো সংস্থাগুলি ইতিমধ্যেই এমন এন্টারপ্রাইজ টুল এনেছে যা মানুষের বিকল্প হিসেবে ব্যবসায়িক ধাপগুলো সামলাতে সক্ষম।

তবে এই বিবর্তনে এখনই সব কাজ হারাবে না। বিশেষজ্ঞ মহলের মতে সৃজনশীলতা, জটিল সিদ্ধান্ত গ্রহণ এবং মানবিক সম্পর্কের প্রয়োজন রয়েছে এমন ক্ষেত্রে মানুষের গুরুত্ব অপরিবর্তিত থাকবে। কিন্তু পুনরাবৃত্তিমূলক কাজের ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দ্রুত নিজের আধিপত্য বিস্তার করছে যা কর্পোরেট দুনিয়ায় বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। মাইক্রোসফট এখন নিজস্ব এআই মডেল তৈরির মাধ্যমে সরাসরি এন্টারপ্রাইজ গ্রাহকদের পরিষেবা দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে যা আগামী দিনে জনবলের চাহিদা আরও কমিয়ে দিতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *