লেটেস্ট নিউজ

বিপাকে মেলবোর্ন: দু’দিনে টেস্ট শেষ হতেই কড়া শাস্তি আইসিসি-র, তবে কি এবার নির্বাসিত হবে ঐতিহাসিক এমসিজি? – এবেলা

এবেলা ডেস্কঃ

বক্সিং ডে টেস্টে পৌনে দু’দিনে খেলা শেষ হওয়ায় মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের (এমসিজি) পিচকে ‘অসন্তোষজনক’ তকমা দিয়েছে আইসিসি। ম্যাচে ৩৬টি উইকেট পড়লেও কোনো ব্যাটার হাফসেঞ্চুরি করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন ম্যাচ রেফারি জেফ ক্রো। এই পিচ ব্যাটারদের তুলনায় বোলারদের অতিরিক্ত সুবিধা দিয়েছে বলে মনে করছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা।

শাস্তি হিসেবে এমসিজি-র ভাগ্যে জুটেছে একটি ডিমেরিট পয়েন্ট। তবে এখনই নির্বাসনের আশঙ্কা নেই। আইসিসি-র নিয়ম অনুযায়ী, পাঁচ বছরে কোনো ভেন্যু ছয় ডিমেরিট পয়েন্ট পেলে ১২ মাসের জন্য নিষিদ্ধ হয়। গত তিন বছর এমসিজি-র পিচ ‘খুব ভালো’ রেটিং পাওয়ায় আপাতত বড় বিপদ থেকে রক্ষা পেল ঐতিহাসিক এই স্টেডিয়ামটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *