লেটেস্ট নিউজ

বিপিএলে ফিক্সিং তদন্তের নামে গুরবাজকে চরম হেনস্তা, ক্ষোভে ফেটে পড়ল ঢাকা ক্যাপিটালস – এবেলা

এবেলা ডেস্কঃ

বাংলাদেশ প্রিমিয়ার লিগে ফিক্সিং রুখতে গিয়ে কেকেআর-এর প্রাক্তন তারকা রহমানউল্লাহ গুরবাজকে হোটেল রুমে হেনস্তা করার অভিযোগ উঠেছে বিসিবির ইন্টেগ্রিটি ইউনিটের বিরুদ্ধে। ঢাকা ক্যাপিটালসের দাবি, নিয়ম ভেঙে টিম ম্যানেজমেন্টকে না জানিয়েই সকালে ঘুমন্ত গুরবাজের ঘরে ঢুকে তার ফোন তল্লাশি করা হয়। ফ্র্যাঞ্চাইজিটি একে উদ্দেশ্যপ্রণোদিত ও ‘চরিত্রহনন’ হিসেবে উল্লেখ করেছে।

বিসিবির এমন আচরণে রীতিমতো বিরক্ত আফগান ক্রিকেটার গুরবাজ। শুধু হোটেল নয়, ম্যাচের মাঝপথেও ক্রিকেটারদের তলব করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। আইসিসির প্রোটোকল না মেনে ক্রিকেটারদের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের এই ঘটনায় উত্তপ্ত বিপিএল। ঢাকার সিইও আতিক ফাহাদ জানিয়েছেন, এই ধরণের ‘উৎপাত’ দলের খেলায় নেতিবাচক প্রভাব ফেলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *