বিপিএল মিটতেই বিসিবি-র ভোলবদল: অপসারিত নাজমুল ফিরলেন পুরনো পদে – এবেলা
এবেলা ডেস্কঃ
ক্রিকেটারদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করে বিতর্কে জড়ানো বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে পুনরায় সব পদে ফিরিয়ে আনা হয়েছে। ক্রিকেটারদের সংগঠন ও জাতীয় দলের তারকাদের চাপের মুখে গত ১৫ জানুয়ারি তাঁকে অপসারণ করেছিল বোর্ড। তবে বিপিএল শেষ হতেই বিসিবির এই আকস্মিক সিদ্ধান্তে ক্রিকেটমহলে তীব্র সমালোচনা ও বিস্ময় সৃষ্টি হয়েছে।
অভিযোগ উঠেছে, বিপিএল নির্বিঘ্নে সম্পন্ন করার কৌশল হিসেবেই তখন নাজমুলকে সরানো হয়েছিল। বিশ্বকাপ ও আইপিএল ইস্যুতে ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করায় শান্ত-লিটনরা ধর্মঘটের ডাক দিয়েছিলেন। বর্তমানে পরিস্থিতি শান্ত হতেই ক্রিকেটারদের দেওয়া প্রতিশ্রুতি উপেক্ষা করে তাঁকে অর্থ কমিটির প্রধানসহ সকল দায়িত্ব ফিরিয়ে দিল বোর্ড।

