লেটেস্ট নিউজ

বিপ্লবী ক্ষুদিরামকে নিয়ে বিতর্কিত সংলাপ রাজ চক্রবর্তীর নতুন ছবিতে

পরিচালক রাজ চক্রবর্তীর নতুন ছবি ‘হোক কলরব’-এর টিজার মুক্তি পেতেই শুরু হয়েছে তীব্র বিতর্ক। সিনেমায় পুলিশ অফিসারের চরিত্রে শাশ্বত চট্টোপাধ্যায়ের মুখে একটি সংলাপ শোনা গিয়েছে, যেখানে তিনি নিজেকে ‘ক্ষুদিরাম চাকী’ পরিচয় দিয়ে বলছেন, “আমি ঝুলি না, ঝোলাই।” এই মন্তব্যের মাধ্যমেই বাংলার মহান বিপ্লবী ক্ষুদিরাম বসুকে চরম অপমান করা হয়েছে বলে দাবি তুলেছেন নেটিজেনদের একাংশ।

সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা নিয়ে সমালোচনার ঝড় বয়ে গেলেও পরিচালক রাজ চক্রবর্তী বা প্রযোজক শুভশ্রী গঙ্গোপাধ্যায় এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেননি। শাশ্বত চট্টোপাধ্যায় জানিয়েছেন, তিনি কেবল চিত্রনাট্য অনুযায়ী অভিনয় করেছেন। ২৩ জানুয়ারি সিনেমাটি মুক্তি পাওয়ার কথা থাকলেও ছাত্র রাজনীতি এবং বিপ্লবীর নাম জড়িয়ে তৈরি হওয়া এই বিতর্ক এখন টলিপাড়ার মূল চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *