লেটেস্ট নিউজ

বিমানবন্দরে দক্ষিণ কোরীয় মহিলাকে যৌন হেনস্থা গ্রেফতার এয়ার ইন্ডিয়ার কর্মী – এবেলা

এবেলা ডেস্কঃ

বেঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দরে এক দক্ষিণ কোরীয় মহিলাকে যৌন হেনস্থার অভিযোগে এয়ার ইন্ডিয়ার এক গ্রাউন্ড স্টাফকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ উঠেছে যে নিরাপত্তা তল্লাশির অজুহাতে ওই অভিযুক্ত ব্যক্তি মহিলাকে জেন্টস ওয়াশরুমের কাছে নির্জন স্থানে নিয়ে যান। সেখানে ম্যানুয়াল চেকিংয়ের নামে তাঁকে একাধিকবার অশালীনভাবে স্পর্শ করা হয় এবং জোরপূর্বক জড়িয়ে ধরা হয়। এমনকি তাঁর গোপনাঙ্গেও হাত দেওয়া হয়েছে বলে গুরুতর অভিযোগ জানিয়েছেন ওই বিদেশি পর্যটক।

এই ন্যক্কারজনক ঘটনার পরপরই ওই মহিলা পুলিশের দ্বারস্থ হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত পদক্ষেপ গ্রহণ করে অভিযুক্ত গ্রাউন্ড স্টাফকে আটক করেছে। আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশি নাগরিকের সঙ্গে এমন অশোভন আচরণে যাত্রী নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ প্রশাসন এবং এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষও বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *