লেটেস্ট নিউজ

বিমানের টিকিট বুক করার আগে সাবধান! আমূল বদলে যাচ্ছে ডোমেস্টিক ফ্লাইটের ভাড়ার নিয়ম – এবেলা

এবেলা ডেস্কঃ

ইন্ডিগো বিপর্যয় কাটতেই বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। আগামী ২৩ মার্চ থেকে দেশের অভ্যন্তরীণ বিমান চলাচলের ভাড়ার ওপর আর কোনও সরকারি নিয়ন্ত্রণ থাকছে না। এখন থেকে বিমান সংস্থাগুলি নিজেরাই ঠিক করবে টিকিটের দাম।

গত বছর ইন্ডিগোর গণহারে বিমান বাতিলের জেরে যাত্রীদের পকেট বাঁচাতে টিকিটের সর্বোচ্চ দাম বেঁধে দিয়েছিল অসামরিক বিমান মন্ত্রক। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সেই ‘ফেয়ারক্যাপ’ বিধি তুলে নেওয়া হলো। এর ফলে ৫০০ কিমি থেকে ১৫০০ কিমি বা তার বেশি দূরত্বের উড়ানে নির্দিষ্ট ভাড়ার যে ঊর্ধ্বসীমা ছিল, তা আর কার্যকর থাকছে না।

তবে ভাড়া নির্ধারণের স্বাধীনতা দিলেও সংস্থাগুলিকে কড়া হুঁশিয়ারি দিয়েছে কেন্দ্র। মন্ত্রকের নির্দেশ অনুযায়ী, টিকিটের দাম হতে হবে যুক্তিসঙ্গত এবং স্বচ্ছ। বিশেষ করে উৎসবের মরসুম বা জরুরি পরিস্থিতিতে যাত্রীদের থেকে অন্যায্য ভাড়া আদায় করলে কঠোর ব্যবস্থা নেবে ডিজিসিএ (DGCA)। প্রয়োজনে ভবিষ্যতে সরকার আবারও ভাড়ার রাশ নিজের হাতে নিতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *