বিমানের ভেতর ‘ইন্ডিগো হায়-হায়’ স্লোগান! ভাইরাল ভিডিওতে যা দেখা গেল – এবেলা
এবেলা ডেস্কঃ
মুম্বাই থেকে থাইল্যান্ডগামী ইন্ডিগো বিমানে যাত্রী পরিষেবার চরম অব্যবস্থাপনা প্রকাশ্যে আসায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। টেক-অফের আগ মুহূর্তে পাইলট বিমান চালাতে অস্বীকার করায় ক্ষুব্ধ যাত্রীরা ক্রু সদস্যদের লক্ষ্য করে চিৎকার ও গালিগালাজ শুরু করেন। এমনকি পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, বিমানের ভেতরেই ‘ইন্ডিগো হায়-হায়’ স্লোগান উঠতে থাকে এবং কিছু যাত্রী ক্রু সদস্যদের মারধর করতে উদ্যত হন।
জানা গেছে, পাইলটের ডিউটির সময় শেষ হয়ে যাওয়ায় তিনি উড্ডয়ন বাতিল করেন, যা নিয়ে প্রায় তিন ঘণ্টা ধরে হট্টগোল চলে। যাত্রীদের অভিযোগ, সঠিক তথ্য না দিয়ে তাদের বিমানে বসিয়ে রাখা হয়েছিল। গত ডিসেম্বরেও পরিষেবা নিয়ে কেন্দ্রের সতর্কবার্তা পেলেও ইন্ডিগোর কার্য পরিচালনায় কোনো পরিবর্তন আসেনি।

