বিমানে ফেরা হল না তাই অনলাইনে ডিজিটাল বৌভাত সারলেন এই নবদম্পতি – এবেলা
এবেলা ডেস্কঃ
ইন্ডিগোর একের পর এক বিমান বাতিলের জেরে দেশজুড়ে চরম ভোগান্তির শিকার হয়েছেন হাজার হাজার যাত্রী। এই পরিস্থিতির কবলে পড়ে ওড়িশার ভুবনেশ্বর থেকে কর্নাটকের হুব্বালিতে নিজেদের বৌভাতের অনুষ্ঠানে পৌঁছাতে ব্যর্থ হন নবদম্পতি মেধা শিরসাগর ও সঙ্গম দাস। গত ২৩ নভেম্বর বিয়ের পর বুধবার কনের বাড়িতে ফেরার কথা থাকলেও ফ্লাইট বাতিলের কারণে তাদের পরিকল্পনা ভেস্তে যায়।
গন্তব্যে পৌঁছাতে না পেরে পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার এই দম্পতি প্রযুক্তির সাহায্য নেন। ভুবনেশ্বরে বসেই তারা নিজেদের বৌভাতের অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে এক অনন্য নজির সৃষ্টি করেছেন। সোশ্যাল মিডিয়ায় তাদের এই অভিনব উদ্যোগের ছবি দ্রুত ভাইরাল হয়েছে। উল্লেখ্য, কারিগরি সমস্যার কারণে ইন্ডিগো প্রতিদিন প্রায় ১৭০ থেকে ২০০টি বিমান বাতিল করায় সাধারণ মানুষের পাশাপাশি তীব্র বিপাকে পড়েছেন পর্যটক ও সাধারণ যাত্রীরা।

