বিমানে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ হারালেন অজিত পাওয়ার! দিল্লি সফর বাতিল মমতার – এবেলা
এবেলা ডেস্কঃ
মহারাষ্ট্রের বারামতী বিমানবন্দরে জরুরি অবতরণের সময় ভেঙে পড়ল উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের বিমান। ভয়াবহ এই দুর্ঘটনায় এনসিপি প্রধানসহ বিমানে থাকা মোট ছয়জন যাত্রী প্রাণ হারিয়েছেন। নির্বাচনী প্রচারে যাওয়ার পথে ঘটা এই মর্মান্তিক ঘটনায় বিমানটিতে মুহূর্তেই আগুন ধরে যায়। ইতিমধ্যে দুর্ঘটনাস্থলের বিভীষিকাময় ভিডিও ও ছবি প্রকাশ্যে এসেছে।
অজিত পাওয়ারের আকস্মিক মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনার জেরে সিঙ্গুর সভা শেষে তাঁর পূর্বনির্ধারিত দিল্লি সফর আপাতত স্থগিত করা হয়েছে। অনিবার্য কারণে যাত্রা পিছিয়ে দিলেও মুখ্যমন্ত্রী ঘটনার যথাযথ তদন্তের দাবি জানিয়েছেন। একইসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিল্লি যাত্রার সূচিতেও পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে।
