লেটেস্ট নিউজ

বিমানে ভয়াবহ দুর্ঘটনা: প্রাণ হারালেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার – এবেলা

এবেলা ডেস্কঃ

মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। বুধবার সকালে মুম্বই থেকে বারামতি যাওয়ার পথে এই বিপর্যয় ঘটে। ডিজিসিএ সূত্রে খবর, বিমানে থাকা অন্য পাঁচজন সওয়ারিও এই দুর্ঘটনায় মারা গেছেন। এই আকস্মিক ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অকাল মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী তাঁকে একজন পরিশ্রমী জননেতা হিসেবে অভিহিত করেন। অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায় শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ঘটনার যথাযথ তদন্তের দাবি তুলেছেন। মহারাষ্ট্রের রাজনীতিতে এটি এক অপূরণীয় ক্ষতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *