লেটেস্ট নিউজ

বিমানে ভয়াবহ বিপর্যয়! অজিত পাওয়ারের জীবনাবসান – এবেলা

এবেলা ডেস্কঃ

মহারাষ্ট্রের বারামতীতে এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। আজ সকালে মুম্বই থেকে নির্বাচনী প্রচারে যাওয়ার পথে তাঁর ব্যক্তিগত বিমানটি ভেঙে পড়ে। অবতরণের আগে যান্ত্রিক ত্রুটির কারণে পাইলট জরুরি সংকেত দিলেও শেষরক্ষা হয়নি। দুর্ঘটনায় বিমানে থাকা অজিত পাওয়ারসহ মোট পাঁচজন আরোহীর মৃত্যু হয়েছে।

এই খবর ছড়িয়ে পড়তেই শোকস্তব্ধ হয়ে পড়েছে গোটা দেশের রাজনৈতিক মহল। অজিত পাওয়ারের অকাল প্রয়াণে পাওয়ার পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। দুর্ঘটনার পরপরই দুর্ঘটনাস্থলে আগুন ধরে যায় এবং এলাকাটি ধোঁয়ায় ঢেকে যায়। বারামতীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন তাঁর বোন সুপ্রিয়া সুলে এবং স্ত্রী সুনেত্রা পাওয়ার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *