বিমানে ‘মে ডে’ সংকেত: বারামতীতে অজিত পাওয়ারসহ ৬ জনের মর্মান্তিক মৃত্যু – এবেলা
এবেলা ডেস্কঃ
বারামতীর পাহাড়ি এলাকায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের চার্টার্ড বিমানটি ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে। অবতরণের আগে পাইলট ‘মে ডে’ সংকেত পাঠিয়ে জরুরি অবতরণের অনুমতি চাইলেও শেষরক্ষা হয়নি। যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি ভেঙে পড়ে দাউদাউ করে জ্বলতে থাকে।
ডিজিসিএ নিশ্চিত করেছে যে, অজিত পাওয়ারসহ বিমানের ৬ যাত্রীরই ঘটনাস্থলে ঝলসে মৃত্যু হয়েছে। উদ্ধারকারীরা পৌঁছানোর আগেই আগুন ও তীব্র তাপে সবকিছু ভস্মীভূত হয়ে যায়। এই হৃদয়বিদারক ঘটনাটি গত বছরের আমদাবাদ বিমান দুর্ঘটনার ভয়াল স্মৃতিকে আবারও উসকে দিল।

