লেটেস্ট নিউজ

বিমানে সাদা রঙের রাজত্ব কেন? নিয়ম ভেঙে আকাশপথে বিপ্লব নিউজিল্যান্ডের!

বিশ্বের প্রায় সব যাত্রীবাহী বিমান সাদা হলেও ব্যতিক্রম ঘটিয়েছে এয়ার নিউজিল্যান্ড। মূলত সাদা রং সূর্যালোক প্রতিফলিত করে বিমানকে ঠান্ডা রাখে এবং ফাটল বা ত্রুটি শনাক্ত করতে সাহায্য করে। তবে ২০০৭ সালে দেশটির জাতীয় রাগবি দলের সম্মানে প্রথমবার সম্পূর্ণ কালো রঙের বিমান উড়িয়ে প্রথা ভাঙেন তারা।

বর্তমানে সংস্থাটির বহরে বেশ কিছু বিশালাকায় কালো বিমান রয়েছে, যা তাদের ব্র্যান্ড ও জাতীয় সংস্কৃতির প্রতীক। রক্ষণাবেক্ষণ এবং জ্বালানি খরচের চ্যালেঞ্জ থাকলেও কর্তৃপক্ষের দাবি, পারফরম্যান্সে সাদার তুলনায় কালোর কোনো উল্লেখযোগ্য পার্থক্য নেই। সাহসিকতা ও আভিজাত্যের মিশেলে এই কালো বিমানগুলো এখন বিশ্বজুড়ে নিউজিল্যান্ডের স্বতন্ত্র পরিচয় হয়ে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *