বিয়ের আগেই ফাঁস বিজয় ও রশ্মিকার সম্পত্তির পরিমাণ, পাল্লায় কার ওজন বেশি – এবেলা
এবেলা ডেস্কঃ
February 25, 202611:49 am
দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি বিজয় দেবেরকোন্ডা এবং রশ্মিকা মান্দানা। দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে ২৬ ফেব্রুয়ারি উদয়পুরে রাজকীয়ভাবে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন এই তারকা দম্পতি। কিন্তু জানেন কি, বিয়ের পিঁড়িতে বসার আগে কার সম্পত্তির পরিমাণ কত? আর বিয়ের পর এই হবু দম্পতির সম্মিলিত সম্পত্তির অঙ্কটাই বা কত দাঁড়াবে?
রশ্মিকা মান্দানার সম্পত্তির খতিয়ান
২০২৬ সালের হিসাব অনুযায়ী, ভারতের ‘ন্যাশনাল ক্রাশ’ রশ্মিকা মান্দানার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৬৬ কোটি টাকা। প্রতিটি সিনেমার জন্য তিনি ৪ থেকে ৮ কোটি টাকা পারিশ্রমিক নেন। তবে ‘পুষ্পা’র মতো ব্লকবাস্টার হিট দেওয়ার পর তার পারিশ্রমিক ১০ কোটি টাকায় গিয়ে ঠেকেছে।
সিনেমা ছাড়াও ব্র্যান্ড এনডোর্সমেন্ট থেকে রশ্মিকার বিশাল আয় আসে। কল্যাণ জুয়েলার্স, ৭আপ এবং মিশো-র মতো নামী ব্র্যান্ডের মুখ তিনি। পাশাপাশি বিউটি ব্র্যান্ড ‘প্লাম’-এ তার বড় অঙ্কের বিনিয়োগ রয়েছে। বেঙ্গালুরু, মুম্বাই, গোয়া, হায়দ্রাবাদ এবং কুর্গে তার বিলাসবহুল সম্পত্তি রয়েছে। শুধুমাত্র তার বেঙ্গালুরুর বাড়িটির দামই প্রায় ৮ কোটি টাকা। তার গ্যারেজে রয়েছে অডি Q3 এবং রেঞ্জ রোভার স্পোর্টের মতো দামি গাড়ি।
বিজয় দেবেরকোন্ডার ঐশ্বর্য
অন্যদিকে, টলিউড (তেলেগু) সুপারস্টার বিজয় দেবেরকোন্ডার মোট সম্পত্তির পরিমাণ বর্তমানে ৬৬ থেকে ৭০ কোটি টাকার মধ্যে। বিজয় প্রতিটি সিনেমার জন্য ১২ থেকে ১৫ কোটি টাকা পারিশ্রমিক দাবি করেন। এছাড়া প্রতিটি ইনস্টাগ্রাম পোস্ট থেকে তার আয় প্রায় ৪০ লক্ষ টাকা।
অভিনয়ের বাইরে বিজয়ের নিজস্ব ক্লোথিং ব্র্যান্ড ‘রাউডি ওয়্যার’ এবং একটি ভলিবল টিম (হায়দ্রাবাদ ব্ল্যাক হকস) রয়েছে। হায়দ্রাবাদে তার একটি ১৫ কোটি টাকার প্রাসাদোপম বাড়ি রয়েছে। শুধু তাই নয়, বিজয়ের ব্যক্তিগত সংগ্রহের মধ্যে ৩০ কোটি টাকার একটি প্রাইভেট জেট এবং বিএমডব্লিউ ৫ সিরিজ ও ফোর্ড মাস্টাংয়ের মতো একাধিক লাক্সারি গাড়ি রয়েছে।
সম্মিলিত নেট ওয়ার্থ কত
ব্যক্তিগতভাবে রশ্মিকা ও বিজয় দুজনেই সফল। তবে রিপোর্ট অনুযায়ী, বিয়ের পর এই হবু দম্পতির সম্মিলিত বা কায়িক সম্পত্তির পরিমাণ দাঁড়াবে প্রায় ১৩০ থেকে ১৩৬ কোটি টাকার কাছাকাছি। রিয়েল এস্টেট থেকে শুরু করে ব্যবসার বিনিয়োগ—সব মিলিয়ে ভারতের অন্যতম ধনী তারকা দম্পতি হতে চলেছেন ‘বিরোশ’।
বর্তমানে উদয়পুরে এই জুটির প্রাক-বিবাহ অনুষ্ঠান চলছে। বিয়ের বিস্তারিত তথ্য এখনও গোপন রাখা হলেও ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে।

