লেটেস্ট নিউজ

বিয়ের আগেই ১৫ বার আত্মহত্যার চেষ্টা হিরণের দ্বিতীয় স্ত্রীর, বিস্ফোরক দাবি বিধায়কের প্রাক্তন পরিবারের – এবেলা

এবেলা ডেস্কঃ

বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন নিয়ে এবার জনসমক্ষে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন তাঁর প্রথম স্ত্রী অনিন্দিতা। হিরণের দ্বিতীয় স্ত্রী ঋতিকা গিরি বিয়ের আগে অন্তত ১৫ বার আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে দাবি করেছেন তিনি। অনিন্দিতার মতে, যে নারী বিয়ের আগেই এতবার আত্মহননের পথ বেছে নিতে পারেন, তাঁর দাম্পত্য জীবন কতটা সুখের হবে তা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন রয়েছে।

এই বিতর্কে মুখ খুলেছেন হিরণের কন্যা নিয়াসাও। তাঁর দাবি, ২০২৪ সালের মাঝামাঝি সময়ে ঋতিকা নিজেই তাঁকে মেসেজ করে আত্মহত্যার কথা জানিয়েছিলেন, যখন বিধায়ক তাঁর সঙ্গেই ছিলেন। এই ঘটনার সপক্ষে প্রয়োজনীয় সমস্ত স্ক্রিনশট এবং তথ্যপ্রমাণ নিজের কাছে সংরক্ষিত রয়েছে বলেও সংবাদমাধ্যমের কাছে দাবি করেছেন নিয়াসা। এই বিস্ফোরক অভিযোগ ঘিরে বর্তমানে রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *