লেটেস্ট নিউজ

‘বিয়ের আগে ১৫ বার আত্মহত্যার চেষ্টা ঋতিকার’, হিরণের দ্বিতীয় স্ত্রীকে নিয়ে বিস্ফোরক প্রথম পক্ষ – এবেলা

এবেলা ডেস্কঃ

বিজেপি বিধায়ক তথা অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন নিয়ে ফের শুরু হয়েছে তীব্র তরজা। এবার হিরণের দ্বিতীয় স্ত্রী ঋতিকা গিরির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন তাঁর প্রথম স্ত্রী অনিন্দিতা এবং কন্যা নিয়াসা। অনিন্দিতার দাবি, বিয়ের আগে নাকি অন্তত ১৫ বার আত্মহত্যার চেষ্টা করেছিলেন ঋতিকা। তিনি প্রশ্ন তোলেন, যে মেয়ে বিয়ের আগে এতবার চরম সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করে, সে বর্তমানে কতটা সুখে আছে তা নিয়ে সন্দেহ রয়েছে।

পাল্টা সুর চড়িয়েছেন হিরণ-কন্যা নিয়াসাও। তাঁর দাবি, ২০২৪ সালের মাঝামাঝি সময়ে ঋতিকা তাঁকে নিজেই মেসেজ করে আত্মহত্যার কথা জানিয়েছিলেন। সেই সময় হিরণ তাঁর সঙ্গেই ছিলেন বলে জানান নিয়াসা। নিজের দাবির স্বপক্ষে তাঁর কাছে সমস্ত চ্যাট স্ক্রিনশট রয়েছে বলেও দাবি করেছেন তিনি। এই পারিবারিক বিবাদ প্রকাশ্যে আসতেই রাজনৈতিক ও বিনোদন মহলে শোরগোল পড়ে গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *