লেটেস্ট নিউজ

বিয়ের আসরে আত্মঘাতী বিস্ফোরণ: রক্তাক্ত খাইবার পাখতুনখোয়া, নিহত ১০ – এবেলা

এবেলা ডেস্কঃ

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার ডেরা ইসমাইল খানে এক বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ আত্মঘাতী হামলায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় কুরেশি মোড় এলাকায় আমান কমিটির প্রধান নূর আলম মেহসুদের বাড়িতে এই হামলা চলে। ঘটনায় নূর আলম মেহসুদ নিজেও প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

বিস্ফোরণে আরও অনেকে গুরুতর আহত হয়েছেন, যাদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। আনন্দ অনুষ্ঠান মুহূর্তেই বিষাদে পরিণত হওয়ায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *