বিয়ের দু’মাসের মাথায় প্রেমিকের হাত ধরে পালালেন স্ত্রী, অপমানে স্বামী ও ঘটকের চরম সিদ্ধান্ত! – এবেলা
এবেলা ডেস্কঃ
বিয়ের মাত্র দুই মাস যেতে না যেতেই প্রেমিকের সঙ্গে ঘর ছেড়েছেন স্ত্রী। কর্ণাটকের এই চাঞ্চল্যকর ঘটনায় শোক ও অপমানে আত্মঘাতী হয়েছেন স্বামী হরিশ এবং বিয়ের মধ্যস্থতাকারী কাকা রুদ্রেশ। গত ২৩ জানুয়ারি মন্দিরে যাওয়ার নাম করে বেরিয়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে যান সরস্বতী। এই খবর জানার পর একটি সুইসাইড নোট লিখে নিজের জীবন শেষ করেন স্বামী। ঘটনার আকস্মিকতায় ভেঙে পড়েন ঘটকালি করা রুদ্রেশও, তিনিও আত্মহত্যার পথ বেছে নেন।
পুলিশি তদন্তে উঠে এসেছে, বিয়ের আগে থেকেই শিবকুমার নামে এক যুবকের সঙ্গে সম্পর্ক ছিল সরস্বতীর। স্বামী হরিশ বিষয়টি জানলেও সংসার বাঁচার আশায় বিয়েতে রাজি হয়েছিলেন। বর্তমানে সরস্বতীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলা পুলিশ সুপার উমা প্রশান্ত জানিয়েছেন, তফসিলি জাতি ও জনজাতি আইনে পৃথক মামলা রুজু করে ঘটনার বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। এলাকাটি বর্তমানে শোকাতুর।

