লেটেস্ট নিউজ

বিয়ের দোহাই দিয়ে পাসের আবেদন উত্তরপত্রে, আজব কাণ্ড দেখে তাজ্জব পরীক্ষকরা – এবেলা

এবেলা ডেস্কঃ

বিহারের তিলকামাঝি ভাগলপুর বিশ্ববিদ্যালয়ে পার্ট ওয়ান পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করতে গিয়ে চক্ষু চড়কগাছ শিক্ষকদের। রসায়ন পরীক্ষার খাতায় প্রশ্নের উত্তরের বদলে এক শিক্ষার্থী লিখেছেন, “স্যার দয়া করে পাস করিয়ে দিন, আমার বিয়ে ঠিক হয়েছে।” পাস না করলে বিয়ে ভেঙে যাওয়ার আশঙ্কায় পরীক্ষককে রীতিমতো আবেগপ্রবণ করার চেষ্টা চালিয়েছেন ওই ছাত্র। এখানেই শেষ নয়, অনেক শিক্ষার্থী উত্তরপত্রে মোহাম্মদ রফির গান কিংবা গজল লিখে ভরিয়ে দিয়েছেন।

কলেজটির রসায়ন বিভাগের শিক্ষক ড. রাজীব সিং জানান, ইদানীং শিক্ষার্থীদের মধ্যে এমন অদ্ভুত প্রবণতা আশঙ্কাজনকভাবে বাড়ছে। ইংরেজি উত্তরপত্রে হিন্দি গান লেখা বা পাসের নম্বরের জন্য শিক্ষকদের সন্তান ও পরিবারের দিব্যি দেওয়ার মতো ঘটনাও সামনে আসছে। দেখা গেছে, মাত্র দশ শতাংশ শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন, বাকিরা অহেতুক গল্প লিখে খাতা জমা দিয়েছেন। এই বিচিত্র সব উত্তরের কাহিনী এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *