লেটেস্ট নিউজ

বিয়ের মরশুমে আগুন সোনা! বছর শেষে কলকাতায় কত বাড়ল দাম? দেখুন একনজরে – এবেলা

এবেলা ডেস্কঃ

বছরের শেষ সপ্তাহে এসেও সোনার দামে বড়সড় উল্লম্ফন দেখা দিল। বিয়ের মরশুমের মাঝে ২৭ ডিসেম্বর কলকাতায় ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম বেড়ে দাঁড়িয়েছে ১,২৯,৪৫০ টাকা এবং ২৪ ক্যারেট সোনা বিকোচ্ছে ১,৪১,২২০ টাকায়। ১৮ ক্যারেট সোনার দামও একলাফে ১০ গ্রাম প্রতি ৯০০ টাকা বেড়ে ১,০৫,৯২০ টাকায় পৌঁছেছে।

কলকাতা ছাড়াও দিল্লি, মুম্বই এবং চেন্নাইয়ের মতো বড় শহরগুলিতেও হলুদ ধাতুর দাম ঊর্ধ্বমুখী। দিল্লিতে আজ ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১,৪৩,৩৭০ টাকা। অন্যদিকে, চেন্নাইতে ২২ ক্যারেটের দাম দাঁড়িয়েছে ১,৩০,০০০ টাকায়। লাগাতার এই মূল্যবৃদ্ধিতে মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ আরও চওড়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *