বিরাটদের ঘরের মাঠে অনিশ্চয়তা: ঝুলে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান – এবেলা
এবেলা ডেস্কঃ
চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবি-র ম্যাচ আয়োজন নিয়ে আইনি জটিলতায় আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। গত বছর পদপিষ্ট হওয়ার ঘটনার পর কড়া সরকারি বিধিনিষেধ মানা নিয়ে দ্বন্দ্বে আরসিবি ম্যানেজমেন্ট। আগামী ২৭ জানুয়ারির মধ্যে বিসিসিআইকে ভেন্যু চূড়ান্ত করতে হবে।
চিন্নাস্বামী সম্ভব না হলে ডিওয়াই পাতিল বা পাঞ্জাবের মুলানপুর স্টেডিয়ামকে বিকল্প হিসেবে ভাবছে আইপিএল গভর্নিং কাউন্সিল। সরকার ট্রাফিক ও নিরাপত্তার সব দায় ফ্র্যাঞ্চাইজির ওপর চাপানোয় সিদ্ধান্ত নিতে হিমশিম খাচ্ছে আরসিবি। শেষ পর্যন্ত বিরাটের দল কোথায় খেলবে, তা নিয়েই এখন মূল জল্পনা।

