লেটেস্ট নিউজ

বিরাটদের ঘরের মাঠ কি এবার পুণেতে আরসিবি ও রাজস্থানের বড় সিদ্ধান্ত – এবেলা

এবেলা ডেস্কঃ

আইপিএলের আসন্ন মরশুমে একই মাঠে হোম ম্যাচ খেলতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও রাজস্থান রয়্যালস। দুই দলের প্রতিনিধিরাই সম্প্রতি পুণের এমসিএ স্টেডিয়াম পরিদর্শন করেছেন, যা নিয়ে জল্পনা তুঙ্গে। মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন এই পরিদর্শনের কথা নিশ্চিত করে বিসিসিআইয়ের সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে।

চিন্নাস্বামী স্টেডিয়ামে গত বছরের বিশৃঙ্খলার জেরে আরসিবি বিকল্প ভেন্যু খুঁজছে। অন্যদিকে, জয়পুর স্টেডিয়াম নিয়ে ক্রিকেট সংস্থার সাথে মতবিরোধে রয়েছে রাজস্থান রয়্যালসও। ফলে পুণের এই মাঠটিই দুই ‘রয়্যাল’ বাহিনীর নতুন আস্তানা হওয়ার দৌড়ে এগিয়ে আছে। শীঘ্রই বিসিসিআই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *