বিরাটদের নতুন ডেরা কি পুণে? চিন্নাস্বামী ছেড়ে আরসিবি-র ঘর বদলের জল্পনায় বড় আপডেট! – এবেলা
এবেলা ডেস্কঃ
আগামী আইপিএল মরশুমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং রাজস্থান রয়্যালস তাদের হোম গ্রাউন্ড হিসেবে পুণের এমসিএ স্টেডিয়ামকে বেছে নিতে পারে। সম্প্রতি দুই ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধিরা মাঠটি পরিদর্শন করেছেন, যা নিয়ে ক্রিকেট মহলে তীব্র চর্চা শুরু হয়েছে। মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন সোশ্যাল মিডিয়ায় এই পরিদর্শনের বিষয়টি নিশ্চিত করে তাদের ধন্যবাদ জানিয়েছে। এমসিএ-র মতে, এই পদক্ষেপ পুণের স্টেডিয়ামকে বিশ্বমানের ক্রিকেট কেন্দ্র হিসেবে আরও শক্তিশালী করে তুলবে।
তবে বিসিসিআই এখনও পর্যন্ত পুণেতে ম্যাচ আয়োজনের বিষয়ে কোনো আনুষ্ঠানিক সবুজ সংকেত দেয়নি। বর্তমানে এই আন্তর্জাতিক স্টেডিয়ামটি সব ফরম্যাটের ক্রিকেটের জন্য প্রস্তুত রয়েছে। বোর্ড এবং ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে চূড়ান্ত আলোচনার পরেই জানা যাবে বিরাট কোহলিরা আগামী মরশুমে নতুন মাঠে ঘরের লড়াই লড়বেন কি না। স্টেডিয়াম কর্তৃপক্ষ বিসিসিআইয়ের সহযোগিতায় বড় ম্যাচ আয়োজনের ব্যাপারে সম্পূর্ণ প্রস্তুতি বজায় রেখেছে।

