লেটেস্ট নিউজ

বিরাট কোহলিকে আউট করে দুরুদুরু বুকে ড্রেসিংরুমে ঢুকলেন তরুণ বোলার বিশাল

বিজয় হাজারে ট্রফিতে গুজরাত ও দিল্লির ম্যাচে কিংবদন্তি বিরাট কোহলি এবং ঋষভ পন্থকে আউট করে নজর কেড়েছেন তরুণ বোলার বিশাল জয়সওয়াল। তবে চমক বাকি ছিল ম্যাচের শেষে। আউট হওয়ার পর ক্ষোভ নয়, বরং বিশালকে নিজের ড্রেসিংরুমে ডেকে নেন বিরাট। সেখানে ওই ম্যাচ বলটিতে সই করার পাশাপাশি তরুণ বোলারকে বসিয়ে ফিটনেস বজায় রাখা ও চাপের মুখে শান্ত থাকার বিশেষ পরামর্শ দেন ক্রিকেট দুনিয়ার ‘কিং’।

বিরাট কোহলির মতো কিংবদন্তির উইকেট পাওয়াকে ভাগ্যের ব্যাপার বলে মনে করছেন বিশাল। তিনি জানান, কোহলিকে আউট করার জন্য আলাদা কোনো পরিকল্পনা ছিল না, কেবল নিজের শক্তিতেই বল করেছেন। ড্রেসিংরুমে কোহলি তাঁকে কঠোর পরিশ্রম চালিয়ে যাওয়ার পাশাপাশি সুযোগের জন্য ধৈর্যের সঙ্গে অপেক্ষা করতে বলেন। দিল্লির কাছে গুজরাত ৭ রানে হারলেও বিরাটের অমূল্য উপদেশ জয়সওয়ালের ক্রিকেট ক্যারিয়ারের সেরা প্রাপ্তি হয়ে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *