লেটেস্ট নিউজ

বিরাট কোহলিদের মালিকানা নিয়ে মহানাটক, ১৮ হাজার কোটি টাকার লড়াইয়ে ঢুকে পড়ল নতুন শক্তিশালী প্রতিপক্ষ – এবেলা

এবেলা ডেস্কঃ

আইপিএলের ইতিহাসে সবথেকে দামি দল হওয়ার পথে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দীর্ঘদিনের মালিকানা ছাড়ছে ব্রিটিশ সংস্থা দিয়াজিয়ো। ১৮ হাজার কোটি টাকার এই পাহাড়প্রমাণ চুক্তিতে এতদিন লড়াই ছিল দুই সংস্থার মধ্যে, কিন্তু আচমকাই আসরে নামল আদিত্য বিড়লা গোষ্ঠী ও মার্কিন বিনিয়োগকারী ডেভিড ব্লিৎজারের যৌথ কো ম্পা নি। চাঞ্চল্যকর বিষয় হলো, এই একই সংস্থা আবার রাজস্থান রয়্যালস কেনার দৌড়েও সামিল। ৩১ মার্চের মধ্যেই চূড়ান্ত হতে পারে আরসিবির নতুন মালিকের নাম। সবকিছু ঠিক থাকলে আগামী মরসুম থেকেই সম্পূর্ণ নতুন মালিকানায় মাঠে নামবেন বিরাট কোহলিরা। ভেঙে যেতে পারে সঞ্জীব গোয়েন্‌কার লখনউ সুপার জায়ান্টস কেনার রেকর্ডও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *